বিবরণ
Relief Sun Aqua-Fresh হলো Beauty of Joseon-এর জনপ্রিয় Relief Sun সানস্ক্রিনের তৈলাক্ত ত্বকের ভার্সন। যাদের মুখ দুপুরের আগেই তেলতেলে হয়ে যায়, তাদের কথা ভেবে এর টেক্সচার আরও হালকা রাখা হয়েছে।
সুরক্ষা: SPF50+ PA++++, রোদের UVA আর UVB দুই ধরনের রশ্মি থেকেই সুরক্ষা দেয়।
ভেতরে যা আছে: চালের নির্যাস আর ভিটামিন B5 (প্যানথেনল)।
কার জন্য: তৈলাক্ত আর মিশ্র ত্বক, বিশেষ করে গরমের দিনে।
ব্যবহারের নিয়ম: সকালের স্কিনকেয়ারের শেষ ধাপে, বাইরে বের হওয়ার ১৫ মিনিট আগে মুখ আর গলায় দুই আঙুল সমান পরিমাণ লাগান। বাইরে থাকলে বা ঘামলে ২ থেকে ৩ ঘণ্টা পরপর আবার দিন।
সতর্কতা: চোখে লাগলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। জ্বালা বা লালচে ভাব হলে ব্যবহার বন্ধ করুন।
পরিমাণ: ৫০ml | উৎপত্তি: দক্ষিণ কোরিয়া

রিভিউ
এখনো কোনো রিভিউ আসেনি।