Beauty of Joseon Relief Sun: Rice + Probiotics SPF50+ PA++++ (50ml)

(1টি রিভিউ পড়ুন)

৳১,৭০০৳১,৪২০সেভ ৳২৮০১৬% ছাড়

For my skin type this suns skrin suites me best. As you recomended or my skin. Thanks avoren team for the recommendationAnnanya · যাচাইকৃত ক্রেতারিভিউটি পড়ুন ↓
  • ঢাকার ভেতরে ও বাইরে আলাদা ডেলিভারি চার্জ
  • ক্যাশ অন ডেলিভারি: হাতে পেয়ে, চেক করে টাকা দিন
  • ২–৪ দিনে ডেলিভারি, সমস্যা হলে ১ দিনের মধ্যে জানান

রোদ থেকে ত্বক বাঁচায়, তাই মেছতা আর দাগ আবার গাঢ় হওয়ার ভয় কমে। লাগানোর পর হালকা লাগে, সব ধরনের ত্বকে চলে। SPF50+ PA++++, ভেতরে চালের নির্যাস, প্রোবায়োটিক আর নায়াসিনামাইড।

প্রবাসে থাকেন? মা, স্ত্রী বা বোনের জন্য পাঠাতে অর্ডার ফর্মে "অন্য কারো জন্য পাঠাচ্ছি" টিক দিন, পার্সেল তাঁর ঠিকানায় যাবে। হোয়াটসঅ্যাপে অর্ডার

একসাথে নিলে সাশ্রয়

এই পণ্যটা নিচের কম্বোতেও আছে, প্যাকে নিলে দাম কম পড়ে।

৳২০০ সাশ্রয়মেছতার যত্ন কম্বো: Dorenu ক্রিম + Beauty of Joseon সানস্ক্রিন
মেছতার যত্ন কম্বো: Dorenu ক্রিম + Beauty of Joseon সানস্ক্রিনDorenu Correct Anti-Melasma Cream × 1, Beauty of Joseon Relief Sun: Rice + Probiotics SPF50+ PA++++ (50ml) × 1
৳৩,৩৭০৳৩,১৭০
কম্বোটা নিন
অর্ডার করতে সাহায্য লাগবে?

ক্রেতাদের রিভিউ (১)

  1. Annanya (যাচাইকৃত ক্রেতা) –

    For my skin type this suns skrin suites me best. As you recomended or my skin. Thanks avoren team for the recommendation

আপনার রিভিউ লিখুন

যাঁরা আমাদের কাছ থেকে কিনেছেন, তাঁদের রিভিউ যাচাই করে প্রকাশ করা হয়। মোবাইল নম্বর কোথাও দেখানো হবে না।

সর্বোচ্চ ৪ MB। পণ্যের বা নিজের ত্বকের ছবি দিতে পারেন। অন্য কারো ছবি দেবেন না।

বিবরণ

Beauty of Joseon Relief Sun কোরিয়ার সবচেয়ে পরিচিত সানস্ক্রিনগুলোর একটা। ক্রিমের মতো দেখতে হলেও লাগানোর পর হালকা লাগে, তাই ঢাকার গরমেও প্রতিদিন ব্যবহার করা সহজ।

সুরক্ষা: SPF50+ PA++++, মানে রোদের UVA আর UVB দুই ধরনের রশ্মি থেকেই সুরক্ষা দেয়। এটা কেমিক্যাল সানস্ক্রিন, জিংক অক্সাইডের মতো মিনারেল ফিল্টার নেই।

ভেতরে যা আছে: চালের নির্যাস, প্রোবায়োটিক আর নিয়াসিনামাইড, যা ত্বককে আর্দ্র রাখে।

কার জন্য: সব ধরনের ত্বক। যারা ব্রণের দাগ বা কালচে ভাব কমাতে সিরাম ব্যবহার করছেন, তাদের জন্য সকালে সানস্ক্রিন দেওয়া জরুরি।

ব্যবহারের নিয়ম: সকালের স্কিনকেয়ারের শেষ ধাপে, বাইরে বের হওয়ার ১৫ মিনিট আগে মুখ আর গলায় দুই আঙুল সমান পরিমাণ লাগান। বাইরে থাকলে বা ঘামলে ২ থেকে ৩ ঘণ্টা পরপর আবার দিন।

সতর্কতা: চোখে লাগলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। জ্বালা বা লালচে ভাব হলে ব্যবহার বন্ধ করুন।

পরিমাণ: ৫০ml | উৎপত্তি: দক্ষিণ কোরিয়া

ব্যবহার

দাম কত?
দাম ৳১৪২০ (৫০ml)। Dorenu মেছতার ক্রিমের সাথে কম্বো নিলে আলাদা কেনার চেয়ে ৳২০০ কম, ডেলিভারিও ফ্রি।
কীভাবে ব্যবহার করব?
সকালের স্কিনকেয়ারের শেষ ধাপে, বাইরে বের হওয়ার ১৫ মিনিট আগে মুখ আর গলায় দুই আঙুল সমান পরিমাণ লাগান। বাইরে থাকলে বা ঘামলে ২ থেকে ৩ ঘণ্টা পরপর আবার দিন।
মেছতার ক্রিমের সাথে ব্যবহার করা যাবে?
হ্যাঁ। সকালে আগে মেছতার ক্রিম, শুকিয়ে গেলে তার ওপর সানস্ক্রিন। রোদে গেলে দাগ আবার গাঢ় হয়, তাই দাগের যত্নে সানস্ক্রিন জরুরি।

নিরাপত্তা

এটা কি মিনারেল সানস্ক্রিন?
না, এটা কেমিক্যাল সানস্ক্রিন। জিংক অক্সাইডের মতো মিনারেল ফিল্টার নেই।
সতর্কতা কী?
চোখে লাগলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। জ্বালা বা লালচে ভাব হলে ব্যবহার বন্ধ করুন।

কার জন্য / ত্বকের ধরন

কোন ত্বকের জন্য?
সব ধরনের ত্বকে চলে। মুখ খুব তেলতেলে হলে একই ব্র্যান্ডের Aqua-Fresh ভার্সনটা আরও হালকা।

ডেলিভারি ও পেমেন্ট

ডেলিভারি চার্জ কত?
শুধু এটা নিলে ঢাকার ভেতরে ৳৭০, ঢাকার বাইরে ৳১৩০। একই অর্ডারে Dorenu ক্রিম বা কোনো কম্বো থাকলে পুরো অর্ডারের ডেলিভারি ফ্রি।
টাকা কীভাবে দিব?
ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি ম্যানের সামনে পণ্য দেখে তারপর টাকা দেবেন। ডেলিভারি সাধারণত ২–৪ দিনে।
কতদিনে পাব?
ঢাকা ও ঢাকার বাইরে সাধারণত ২–৪ দিনে। স্টেডফাস্ট ও পাঠাও কুরিয়ারে পাঠানো হয়।
টাকা কীভাবে দিব?
ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে টাকা দিন।
অফিসের ঠিকানায় বা নির্দিষ্ট দিনে ডেলিভারি নেওয়া যাবে?
হ্যাঁ। বাসা বা অফিস যে ঠিকানা দেবেন সেখানেই কুরিয়ার পৌঁছে দেবে; নির্দিষ্ট দিনে চাইলে অর্ডারের সময় বা কনফার্মেশন কলে জানিয়ে দিন।
অর্ডার বাতিল বা পরিমাণ/ঠিকানা বদলানো যাবে?
যাবে, তবে কুরিয়ারে দেওয়ার আগে, অর্ডারের কিছুক্ষণের মধ্যেই কল বা WhatsApp-এ জানাতে হবে। ঠিকানা কুরিয়ারে দেওয়ার আগে বদলালে দ্রুত ডেলিভারি পাবেন।
প্রবাস থেকে মা বা স্ত্রীর জন্য অর্ডার করা যাবে?
হ্যাঁ। অর্ডার ফর্মে "অন্য কারো জন্য পাঠাচ্ছি" টিক দিন, তারপর যিনি পাবেন তাঁর নাম আর বাংলাদেশি মোবাইল নম্বর দিন, আর ঠিকানার ঘরে তাঁর ঠিকানা। আপনার নিজের নম্বর বিদেশি হলেও চলবে, দেশের কোডসহ লিখুন। ক্যাশ অন ডেলিভারি, তাই টাকা দেবেন যিনি পার্সেল পাবেন। "সারপ্রাইজ" টিক দিলে আমরা আগে প্রাপককে ফোন না করে আপনার সাথে কথা বলব, তবে ডেলিভারির দিন কুরিয়ার প্রাপককে ফোন করবে। চাইলে হোয়াটসঅ্যাপেও অর্ডার দিতে পারেন।