সারা দেশে ক্যাশ অন ডেলিভারি · Dorenu ও কম্বোতে ডেলিভারি ফ্রি

avorenbd.com থেকে অর্ডার করার আগে নিচের শর্তগুলো পড়ে নিন। অর্ডার করলে ধরে নেওয়া হবে আপনি এগুলোতে সম্মত।

অর্ডার ও কনফার্মেশন

ওয়েবসাইট বা চ্যাটে অর্ডার করার পর আমাদের টিম আপনার নম্বরে কল করে অর্ডার নিশ্চিত করে, তারপর পণ্য পাঠানো হয়। ভুল নম্বর বা ফোন না ধরলে অর্ডার বাতিল হতে পারে। একই নম্বর থেকে অস্বাভাবিক বা ভুয়া অর্ডার এলে আমরা অর্ডার নিতে অস্বীকার করার অধিকার রাখি।

দাম ও পেমেন্ট

ওয়েবসাইটে দেখানো দামই চূড়ান্ত দাম। পেমেন্ট শুধু ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে টাকা দেবেন। আমরা কখনো আগে টাকা, বিকাশ, OTP বা পাসওয়ার্ড চাই না।

ডেলিভারি

স্টেডফাস্ট ও পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, সাধারণত ২–৪ দিনে। কুরিয়ার বা প্রাকৃতিক কারণে মাঝে মাঝে কিছুটা দেরি হতে পারে। আমরা শুধু বাংলাদেশের ভেতরে ডেলিভারি দিই।

অর্ডার বাতিল বা পরিবর্তন

অর্ডার বাতিল, পরিমাণ বা ঠিকানা বদলাতে চাইলে কুরিয়ারে দেওয়ার আগে, অর্ডারের কিছুক্ষণের মধ্যেই কল বা WhatsApp-এ জানান।

পণ্য গ্রহণ

পণ্য গ্রহণের সময় ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখে নিন। প্যাকেটের QR কোড স্ক্যান করে পণ্য আসল কিনা যাচাই করতে পারবেন। পণ্যে কোনো সমস্যা থাকলে পাওয়ার ১ দিনের মধ্যে আমাদের জানান।

পণ্যের ব্যবহার

পণ্যের সাথে দেওয়া ব্যবহারবিধি মেনে ব্যবহার করুন। ফলাফল ত্বকের ধরন ও নিয়মিত ব্যবহারের ওপর নির্ভর করে, তাই সবার ক্ষেত্রে হুবহু একই হয় না। দাদ, ছুলি বা অন্য চর্মরোগ থাকলে আগে সেটার চিকিৎসা করুন।

গোপনীয়তা

আপনার নাম, নম্বর ও ঠিকানা শুধু অর্ডার ও ডেলিভারির কাজে ব্যবহার করা হয়। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

যোগাযোগ

যেকোনো প্রশ্নে কল বা WhatsApp করুন: ০১৮৮৬-৫৫৫৫০৪।

প্রশ্ন আছে?