প্রাইভেসি পলিসি
Dorenu আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পাতায় জানানো হয়েছে আমরা কী তথ্য নিই এবং কীভাবে ব্যবহার করি।
আমরা যে তথ্য সংগ্রহ করি
অর্ডার করার সময় আপনার নাম, মোবাইল নম্বর, ডেলিভারির ঠিকানা এবং ঐচ্ছিক অর্ডার নোট।
তথ্য ব্যবহারের উদ্দেশ্য
অর্ডার প্রসেস ও কনফার্ম করা, পণ্য ডেলিভারি করা, ডেলিভারি সংক্রান্ত যোগাযোগ এবং রিফান্ড বা অভিযোগ নিষ্পত্তি করা।
তথ্য শেয়ার
আপনার তথ্য বিক্রি করা হয় না। শুধু পণ্য পৌঁছে দিতে প্রয়োজনীয় ক্ষেত্রে ডেলিভারি সহযোগীর সঙ্গে ঠিকানা ও ফোন নম্বর শেয়ার করা হতে পারে।
পেমেন্ট
আমরা শুধু ক্যাশ অন ডেলিভারি নিই, তাই ওয়েবসাইটে কোনো কার্ড বা ব্যাংক তথ্য নেওয়া হয় না।
কুকিজ
সাইট সচল রাখতে ও কার্ট মনে রাখতে প্রয়োজনীয় কুকি ব্যবহার হয়।
ভিজিটের পরিসংখ্যান
সাইট কীভাবে ব্যবহার হচ্ছে বুঝতে আমরা Google Analytics আর Microsoft Clarity ব্যবহার করি। এগুলো কুকির মাধ্যমে জানায় কোন পেজ দেখা হলো, কোথা থেকে এলেন, কোথায় চাপলেন আর কতক্ষণ থাকলেন। আপনার নাম, ফোন নম্বর বা ঠিকানা এদের কাছে পাঠানো হয় না, আর ফর্মে যা লেখেন Clarity তা ঢেকে রাখে। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করে এগুলো এড়াতে পারেন।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।