বিবরণ
Dorenu Correct Anti-Melasma Cream মেছতা, রোদে পোড়া কালচে দাগ, ব্রণের পরের কালো দাগ ও অসম ত্বকের রঙের যত্নের জন্য কোরিয়ায় তৈরি একটি ফেস ক্রিম।
নিয়মিত ব্যবহারে যা পাবেন
- দাগ ধীরে ধীরে হালকা হয়, মুখের রং আগের চেয়ে সমান দেখায়।
- রোদ আর হরমোনের কারণে দাগ গাঢ় হওয়ার প্রবণতা কমে।
- লালচে ভাব আর জ্বালা শান্ত থাকে। আগে কড়া ক্রিমে ত্বক সংবেদনশীল হয়ে থাকলে কাজে আসে।
- স্টেরয়েড, মার্কারি বা ব্লিচ নেই, হালাল।
কেন কাজ করে: ভেতরে যা আছে
- নায়াসিনামাইড ৫% (Niacinamide): ত্বকের রং তৈরির কোষ থেকে রং ওপরের স্তরে ছড়িয়ে পড়া কমায়, তাই দাগ ধীরে ধীরে হালকা হয়। ত্বকের সুরক্ষা স্তরও মজবুত করে।
- ট্রানেক্সামিক অ্যাসিড (Tranexamic Acid): রোদ আর হরমোনের প্রভাবে ত্বকে রং বাড়ানোর যে সংকেত তৈরি হয়, সেটা কমায়। মেছতা নিয়ে এই উপাদানের ওপর অনেক গবেষণা হয়েছে।
- সেন্টেলা এশিয়াটিকা ২% (Centella Asiatica): লালচে ভাব আর জ্বালা শান্ত করে। আগে কড়া ক্রিম ব্যবহারে ত্বক সংবেদনশীল হয়ে থাকলে কাজে আসে।
ট্রানেক্সামিক অ্যাসিড আর নিয়াসিনামাইড দুটো আলাদা পথে কাজ করে, তাই একসাথে থাকায় দাগের ওপর দুই দিক থেকে কাজ হয়।
ব্যবহারবিধি
সকালে ও রাতে মুখ ধুয়ে মুছে নিয়ে পরিমাণমতো ক্রিম দাগের জায়গাসহ লাগিয়ে হালকা হাতে মেখে নিন। রোদে বা চুলার আঁচে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন। দাগ কম হলে ১ কৌটা, বেশি বা পুরনো দাগে ২–৩ কৌটা।
জেনে রাখুন
দাদ, ছুলি বা অন্য চর্মরোগ থাকলে আগে সেটার চিকিৎসা করুন। ফলাফল ত্বকভেদে কিছুটা আলাদা হতে পারে।



তানজিলা আক্তার –
মেসতার দাগের জন্য মানুষের সামনে যেতে খুব অস্বস্তি লাগত। আলহামদুলিল্লাহ, এই ক্রিমটা ১ মাস নিয়মিত ব্যবহারেই গালের কালচে দাগ অনেকটা কমে গেছে, স্কিনটাও বেশ সফট লাগছে।
Annanya (যাচাইকৃত ক্রেতা) –
This is the best melasma cream i have ever use in my skin care routine. Thanks. It works fantastic.